রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু সরকারের সমালোচনার জেরে গ্রেফতারের প্রতিবাদে উত্তরায় মৌন সমাবেশ ট্রাম্পকে নোবেল পুরস্কার উপহার দেওয়া নিয়ে অনুশোচনা নেই মাচাদোর তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতদের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ সাইপিয়া’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও ফ্যামিলি নাইট অনুষ্ঠিত আইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করল সরকার থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা

লোহাগাড়ায় ভুয়া চিকিৎসককে জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৯২ বার পঠিত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ইচমত আরা বেগম (৪৬) নামে এক ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের কিল্লার আন্দর গ্রামে ঐ ভুয়া চিকিৎসকের বাড়িয়ে অভিযান চালানোর পরে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফ উল্যাহ।

দণ্ডপ্রাপ্ত ইচমত আরা বেগম ঐ গ্রামের খায়ের আহম্মদের স্ত্রী। তার বিরুদ্ধে অভিযোগ— চিকিৎসক না হয়েও ইচমত আরা বেগম নামের আগে ‌‘ডা.’ ব্যবহার করেন। তার বিরুদ্ধে অবহেলাজনিত চিকিৎসা সেবা ও কার্যের কারণে অনেক গর্ভবতী-প্রসূতি মা এবং বাচ্চার জীবন বিপন্ন হওয়ার অভিযোগ উঠেছে।

ইউএনও শরীফ উল্যাহ বলেন, মঙ্গলবার বিকেলে ভুয়া চিকিৎসক ইচমত আরা বেগমের গ্রামের বাড়িতে অভিযান চালানো হয়। তার বাড়িতে একটি ঘরে দুটি বেড রয়েছে। ওই ঘরেই তিনি স্থানীয় প্রসূতিদের বাচ্চা প্রসব করান। এসময় একটি অক্সিজেন সিলিন্ডার, একটি হুইল চেয়ার ও একটি সাকশন মেশিন জব্দ করা হয়।

অভিযানের সময় অভিযোগের বিষয়ে স্বীকার করায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com