সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে জাইমা রহমানের চেলসির বয়স ভিত্তিক দলে সুযোগ পাওয়ার খবর নিয়ে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক পটুয়াখালীতে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেফতার ঈদের ছুটিতে পঞ্চগড় জেলা প্রশাসন ইকোপার্কে দর্শনার্থীদের ঢল তেহরানে বিস্ফোরণ, ইসরাইলের নতুন হামলার ঘোষণা ঈদের ছুটিতে চাঁদপুর তিন নদীর মোহনায় উপচে পড়া ভিড় কেনিয়ায় মার্চে প্রবল বর্ষণে ৮১ জনের প্রাণহানি : কর্তৃপক্ষ কিম জং উন উ. কোরিয়ার রাষ্ট্র বিষয়ক সভাপতি নির্বাচিত বগুড়ায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

ক্যাটরিনার মতো চেহারা পেতে কী করবেন, জেনে নিন

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ১৮৩ বার পঠিত

বলিউডের ফিট নায়িকাদের অন্যতম ক্যাটরিনা কাইফ। নিজেকে ফিট রাখতে খাওয়া-দাওয়ায় বিধিনিষেধ মেনে চলার পাশাপাশি শরীরচর্চায়ও ক্যাটরিনার সমান নজর। রোজ নিয়ম করে কয়েকটি ব্যায়াম তিনি করেই থাকেন। জেনে নিলে আপনিও পেতে পারেন ক্যাটরিনার মতো চেহারা।

ক্যাটরিনা অত্যন্ত স্বাস্থ্যসচেতন। খাওয়া-দাওয়ার ব্যাপারে ভরসা রাখেন বাড়ির খাবারেই। সেই সঙ্গে মন দিয়ে শরীরচর্চাও করেন। শুটিংয়ের চাপ থাকলেও শরীরচর্চা করতে তিনি ভোলেন না। শুটিং থাকলেও বাড়ির খাবার সঙ্গে নিয়ে যান তিনি। তবে খাওয়া-দাওয়ার পাশাপাশি শরীরচর্চায়ও তার সমান নজর। রোজ নিয়ম করে কয়েকটি ব্যায়াম তিনি করেই থাকেন।

রোপ ট্রেনিং: সকালে ক্যাটরিনা রোপ ট্রেনিং করেন। আগে মূলত ফুটবল খেলোয়াড় ও মার্শাল আর্ট যারা করতেন, তারাই রোপ ট্রেনিং করতেন। ইদানীং অনেকেই শরীরচর্চা করার জন্য রোপ ট্রেনিংয়ের ওপর ভরসা রাখেন। এই শরীরচর্চাটি করলে যেমন ক্যালরি ঝরে, তেমনি পেশির জোর ও শরীরের নমনীয়তা বাড়াতে এই ব্যায়ামের জুড়ি নেই।

রোপ ট্রেনিং ছাড়াও ক্যাটরিনা সকালের কিছুটা সময় বরাদ্দ রাখেন যোগাসনের জন্য। শীর্ষাসন, চক্রাসন ও মলাসন হলো ক্যাটরিনার পছন্দের কিছু যোগাসন। শরীরের নমনীয়তা বাড়াতে, মানসিক ক্লান্তি দূর করতে, পেশির জোর বাড়াতে ক্যাটরিনা ভরসা রাখেন যোগাসনের ওপরই।

পায়ের পেশির জোর বাড়ানো: সাপ্তাহিক শরীরচর্চার রুটিনে ক্যাটরিনা একটি দিন বরাদ্দ রাখেন কেবল পায়ের জন্য। পায়ের পেশির জোর বাড়াতে, মেদ ঝরাতে, পিঠের ব্যথা কমাতে বিশেষ ধরনের পায়ের ব্যায়াম করেন তিনি।

পার্টনার ওয়ার্কআউট: ওয়েট ট্রেনিং, স্পোর্টিং ইত্যাদি ভারী শরীরচর্চা করার সময় অন্য একজনের সাহায্যের প্রয়োজন হয়। ক্যাটরিনাকেও মাঝে মাঝে দেখা যায় জিম প্রশিক্ষকের সঙ্গে যৌথভাবে শরীরচর্চা করতে। একজন সঙ্গে থাকলে অবশ্যই শরীরচর্চা করতে উৎসাহ আসে। এ ক্ষেত্রে আপনি আপনার প্রশিক্ষকের সাহায্য নিতে পারেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com