সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

সমর্থকদের জন্য যে আবেগঘন বার্তা দিলেন সূর্যকুমার

  • আপডেট টাইম : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১৭৯ বার পঠিত

চলতি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। ৪ ওভার বাকি থাকতেই ১০ উইকেটে ম্যাচ জিতে ভারতকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে ইংলিশরা। এতে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে টিম ইন্ডিয়া।

হতাশাজনক এই পরাজয়ের পর ভক্তদের প্রতি আবেগঘন বার্তা দিলেন ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব।
বিরাট কোহলি, হার্ডিক পান্ডিয়াদের পাশাপাশি তিনি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তাদের পাশে থাকার জন্য। তিনি বলেন “বেদনাদায়ক একটা হার। আমাদের সমর্থকদের কাছে চিরজীবন কৃতজ্ঞ। আমরা বিশ্বের যেখানেই খেলি না কেন আপনারা সবসময় আমাদের একটি অনবদ্য পরিবেশ উপহার দেন। আপনাদের অকুণ্ঠ সমর্থনের জন্য ধন্যবাদ। আমি গর্বিত গোটা দলের জন্য। তারা যে কঠোর পরিশ্রম করেছে তার জন্য গর্বিত। সাপোর্ট স্টাফদের জন্যও আমি গর্বিত। আমার দেশের হয়ে খেলতে পেরে আমি গর্বিত। আমরা এই হারটা নিয়ে পর্যালোচনা করব। আমরা আরও কঠোরভাবে ফিরে আসব। আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়াতে টি-২০ বিশ্বকাপে ব্যাট হাতে স্বপ্নের ফর্মে ছিলেন সূর্যকুমার যাদব। তার অসামান্য দক্ষতায় খেলা একের পর এক লেগ সুইপ তাক লাগিয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। চলতি বছরেও অনবদ্য ফর্মে রয়েছেন তিনি। এখন পর্যন্ত চলতি বছরে ২৯টি ইনিংস খেলে তিনি করে ফেলেছেন ১০৪০ রান। তার স্ট্রাইক রেটও অনবদ্য ১৮৫.৭১। টি-২০ বিশ্বকাপেও তিনি করেছেন ২৩৯ রান। স্ট্রাইক রেট ছিল ১৮৯.৬৮। তবে সেমিফাইনালে তিনি ইংল্যান্ডের বিপক্ষে সেভাবে ভালো খেলতে পারেননি। ১০ বলে মাত্র ১৪ রান করেই আউট হয়ে যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com