শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

কোন দল কবে পৌঁছাবে কাতার

  • আপডেট টাইম : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১৮১ বার পঠিত

বিশ্বকাপের বাকি আর মাত্র ৭ দিন। এখন অনেক খেলোয়াড়ের ক্লাবের দায়িত্বই শেষ হয়নি। এরপরই যোগ দিতে হবে জাতীয় দলের সঙ্গে। অনেক যে তাড়াহুড়ো করতে হবে তা বোঝাই যাচ্ছে। সর্বপ্রথম কাতার পৌঁছেছে যুক্তরাষ্ট্র। তবে কবে পৌঁছাবেন মেসি-রোনালদো-নেইমাররা?

এরই মধ্যে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফিফা বিশ্বকাপ দেখতে কাতার পৌঁছাতে শুরু করেছে সমর্থকরা। তবে সবার আগে যে দলটি কাতার পৌঁছেছে তারা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) তারা কাতার পৌঁছেছে।

এদিকে রোববার (১৩ নভেম্বর) কাতার পৌঁছার কথা রয়েছে মরক্কোর। ১৪ নভেম্বর চারটি দল দোহায় পৌঁছানোর কথা। এই চারটি দল হচ্ছে তিউনিসিয়া, ইরান, দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ড।

আর এবারের বিশ্বকাপে হট ফেবারিট দল আর্জেন্টিনা দোহায় পৌঁছাবে ১৬ নভেম্বর। একই দিন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরাও দোহায় পৌঁছাবে। আর নেইমারের ব্রাজিল ও রোনালদোর পর্তুগাল ১৯ তারিখ পৌঁছানোর কথা।
বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর কাতারে আগমনের সূচি

১০ নভেম্বর: মার্কিন যুক্তরাষ্ট্র
১৩ নভেম্বর: মরক্কো
১৪ নভেম্বর: তিউনিসিয়া, ইরান, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড
১৫ নভেম্বর: ডেনমার্ক, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ইকুয়েডর
১৬ নভেম্বর: সেনেগাল, ওয়েলস, ফ্রান্স, আর্জেন্টিনা
১৭ নভেম্বর: সৌদি আরব, জার্মানি, কানাডা, পোল্যান্ড, মেক্সিকো
১৮ নভেম্বর: বেলজিয়াম, স্পেন, জাপান, ক্রোয়েশিয়া, ঘানা, কোস্টারিকা
১৯ নভেম্বর: ক্যামেরুন, পর্তুগাল, সার্বিয়া, উরুগুয়ে, ব্রাজিল

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com