শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ

পৌনে ৬ লাখ টাকা বেতনে রাঁধুনি রাখলেন রোনালদো!

  • আপডেট টাইম : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১৯৯ বার পঠিত

নিজ ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ভালো নেই বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। কাতার বিশ্বকাপের আগমুহূর্তে ক্লাবটির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন পাঁচবারের বর্ষসেরা। এসবের মাঝেই পর্তুগিজ গণমাধ্যম জানিয়েছে, সিআর সেভেন তার নতুন বাড়ির জন্য চারজন কর্মী নিয়োগ করেছেন। যাদের একজন রাঁধুনি।

পর্তুগালে ছোটবেলার ক্লাবের কাছেই প্রাসাদোপম বাড়ি বানাচ্ছেন রোনালদো। ১২ হাজার বর্গ ফুটের বাড়িটি তৈরি হয়ে গেলেও সব কাজ এখনও শেষ হয়নি। ধারণা করা হচ্ছে, আগামী বছরের শুরুর দিকেই বান্ধবী জর্জিনা রদ্রিগেজ এবং সন্তানদের নিয়ে নতুন বাড়িতে থাকতে শুরু করবেন রোনালদো। সেই লক্ষ্যে এখন থেকেই তিনি সবকিছু ঠিকঠাক করে রাখছেন। তারই ধারাবাহিকতায় গৃহকর্মীদের নিয়োগ দেওয়া হচ্ছে। নেয়া হচ্ছে অন্যসব প্রস্তুতি।

পর্তুগালের গণমাধ্যম অনুযায়ী, রোনালদোর রাঁধুনির মাসিক বেতন ৪৮০০ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা ৫ লাখ ৮৫ হাজার টাকারও বেশি। রোনালদোর নতুন বাড়ি তৈরির খরচের কথা আগেই জানাজানি হয়েছে। কাতার বিশ্বকাপের আগে নতুন করে চর্চা শুরু হয়েছে তার রাঁধুনির মাসিক বেতন নিয়ে।

সূত্রের খবর, ফুটবলজীবনের শেষ এক বা দুই বছর লিসবনের ছোটবেলার ক্লাবে খেলতে পারেন। মায়ের ইচ্ছাকে গুরুত্ব দিয়েই ছোটবেলার ক্লাবে খেলে তিনি ফুটবল ক্যারিয়ার শেষ করতে চান।

ছোটবেলার ক্লাবে খেলার সময় অবশ্যই নিজের নতুন বাড়িতে থাকবেন রোনালদো। সেই জন্যই অনেক দেখেশুনে রাঁধুনি নিয়োগ করেছেন। যিনি তার জন্য নির্দিষ্ট পদ্ধতিতে রান্না করতে পারবেন। পাশাপাশি স্ত্রী এবং সন্তানদের জন্যও রান্না করতে পারবেন। স্বাস্থ্য সচেতন রোনালদো রাঁধুনির বেতন নিয়ে কোনো আপস করতে চাননি। পর্তুগালের সংবাদমাধ্যমের দাবি, লিসবনের একটি স্কুলে সন্তানদের ভর্তি করার বিষয়টিও চূড়ান্ত করে ফেলেছেন রোনালদো।

সূত্র: দ্য সান

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com