রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন করা হবে : ড. রাশেদ আল মাহমুদ

দুই দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা কমাতে আলোচনার দাবি আমিরাতের

  • আপডেট টাইম : সোমবার, ২৪ জুন, ২০১৯
  • ৩৪৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ইরান গুলি করে ভূপাতিত করার পর দুই দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা কমাতে আলোচনার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনওয়ার কারকশ রোববার এক টুইটে লিখেছেন, উপসাগরীয় উত্তেজনা কেবল রাজনৈতিকভাবে সমাধান করা সম্ভব।

তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলের সংকটে সম্মিলিত চেষ্টা দরকার। প্রাথমিকভাবে উত্তেজনা প্রশমন ঘটাতে হবে এবং আলোচনা ও সংলাপের মাধ্যমে রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে হবে।

আনওয়ার বলেন, একটি স্থায়ী সমাধান বের করতে আঞ্চলিকভাবে আকাঙ্ক্ষা থাকতে হবে।

বৃহস্পতিবার একটি মার্কিন সামরিক নজরদারি ড্রোন গুলি করে ভূপাতিত করে তেহরান। ইরানের সীমান্তের ভেতর এটি ঢুকে পড়েছিল বলে দাবি করছে তারা।

কিন্তু ওয়াশিংটন বলছে, এটা আন্তর্জাতিক জলসীমায় ছিল। এদিকে এ ঘটনার জেরে ইরানি ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা ও গোয়েন্দা নেটওয়ার্কে সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com