রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

চর্যাপদ সাহিত্য পুরস্কার পাচ্ছেন আটজন

  • আপডেট টাইম : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ১৯৬ বার পঠিত

এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে আট বিশিষ্টজনকে পুরস্কার দিচ্ছে চর্যাপদ সাহিত্য একাডেমি। শনিবার (১৯ নভেম্বর) চাঁদপুর শহরের রোটারি ভবনে এক অনুষ্ঠানে মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেবেন বিশিষ্ট কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।

এর আগে গত ১২ নভেম্বর পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি।

পুরস্কারপ্রাপ্তরা হলেন: কবিতায় হেনরী স্বপন, কথাসাহিত্যে পলাশ মজুমদার, গবেষণা সাহিত্যে রকিবুল হাসান, প্রবন্ধে পীযূষ কান্তি বড়ুয়া, অনুবাদে মাসুদুল হক, শিশুসাহিত্যে হুমায়ূন কবীর ঢালী, কারুশিল্পে সমীরণ চন্দ্র দত্ত এবং সংগঠনে সুমা ভৌমিক।

একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি জানান, পুরস্কার প্রদানের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হকের উপস্থিতিতে এ পুরস্কার তুলে দেয়া হবে।

 

২০১৯ সাল থেকে ‘চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার’ দিয়ে আসছে সংগঠনটি। এর আগে বিভিন্ন সময়ে তপন বাগচী, শাহেদ কায়েস, ফারহানা রহমান, মিলু শামস, সৈয়দ শিপুল, অদ্বৈত মারুত, রহমান হাবিব, স্বরূপ রতন দত্ত, বীরেন মুখার্জি, হামিদ কায়সার, জামসেদ ওয়াজেদসহ দেশের অনেক গুণী লেখক এ পুরস্কারে ভূষিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com