সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত নিউইয়র্ক, নিহত ২

  • আপডেট টাইম : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১৮৪ বার পঠিত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে তীব্র তুষারঝড়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। তুষারঝড়ের তাণ্ডবে অঙ্গরাজ্যটিতে অন্তত দুই ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৮ নভেম্বর) শহরের উত্তর ও পশ্চিমাঞ্চলে শুরু হয়েছে ভয়াবহ এ তুষারপাত।

আবহাওয়া দফতর জানিয়েছে, দুই ফুট পুরু তুষারের স্তরে ঢাকা পড়েছে গোটা এলাকা। সবচেয়ে খারাপ পরিস্থিতি বাফেলো এলাকায়। ভারী তুষারপাতের কারণে এলাকাটিতে বন্ধ ঘোষণা করা হয়েছে গাড়ি চলাচল। ঝড়ের কবলে থাকা এলাকার বাসিন্দাদের বাড়ির ভেতরে অবস্থানের আহ্বান জানিয়েছে প্রশাসন।

তুষার কবলিত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বরফের আস্তরণ সরিয়ে সড়কে যান চলাচলের উপযোগী করতে কাজ করছে প্রশাসন। নিউইয়র্কের আরও বেশ কয়েকটি এলাকাতেও ভারী তুষারপাতের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়াবিদরা।

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com