সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

ছোটবেলা থেকেই আমি খেলাধুলা পছন্দ করি: পরীমনি

  • আপডেট টাইম : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১৮৫ বার পঠিত

‘ছোটবেলা থেকেই আমি খেলাধুলা পছন্দ করি। ফুটবল বিশ্বকাপের সঙ্গে আমি কিশোর বয়স থেকেই পরিচিত।’ ‍ফুটবল বিশ্বকাপ নিয়ে এভাবেই স্মৃতিচারণ করলেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনি।

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির প্রিয় দল আর্জেন্টিনা। দলটির প্রাণভোমরা, বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসির দারুণ ভক্ত পরী। মেসির হাতেই এবারের বিশ্বকাপ দেখতে চান এই নায়িকা।

পরীমনি বলেন, ‘বিশ্বকাপ আসলে নিজ এলাকার সিনিয়র জুনিয়রদের মধ্যে যে উন্মাদনা দেখতাম সেখান থেকেই গোল বলের প্রেমে পড়ি। দল হিসেবে পছন্দ করি মারাদোনার আর্জেন্টিনাকে।’

তার কথায়, ‘আর্জেন্টিনার খেলা এবং আচরণ সবার থেকে আলাদা। গাব্রিয়েল বাতিস্তুতা, হার্নান ক্রেসপো, পাবলো আইমার ছিলেন আমার প্রথম ভালোবাসা। তাদের খেলা দেখে দারুণ মজা পেতাম। তারপর এলেন ফুটবল যাদুকর লিওনেল মেসি। তাকে নিয়ে বলে শেষ করা যাবে না। তার ভক্ত হিসেবে আমি আনন্দিত।

বহু বহু ম্যাচ তিনি আনন্দে পূর্ণ করেছেন, মন ভরিয়েছেন। তিনিই এখন আমার সবচেয়ে পছন্দের খেলোয়াড়। এবার বিশ্বকাপ মেসির হাতে দেখতে পারলে খুব খুশি হবো। তার মতো প্লেয়ার ফুটবল বিশ্বের অহংকার।’

ছেলেকে নিয়ে এবারের বিশ্বকাপে খেলা দেখার কথা জানান তিনি। এছাড়াও পরী বলেন, ‘রাজ্য এখন ছোট। ওর জন্য এমনিতেই রাতে জেগে থাকতে হবে। তাই এবারের বিশ্বকাকাপটি ছেলেকে সঙ্গে নিয়ে দেখতে পারব। এটা ভেবে আনন্দ হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com