রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা যাচাই হবে: ওবায়দুল কাদের

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১৮৮ বার পঠিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একটি রাজনৈতিক দলের জনপ্রিয়তা জনসমাবেশ দ্বারা প্রমাণিত হয় না, তবে নির্বাচনে এর জনপ্রিয়তা যাচাই হয়।

সোমবার কুমিল্লা সেনানিবাসে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি তাদের জনসভায় মিথ্যাচার করছে, মানুষ জড়ো করে নিজেদের জনপ্রিয়তা প্রমাণের চেষ্টা করছে। কিন্তু আগামী নির্বাচনই প্রমাণ করবে দেশে কোন দল বেশি জনপ্রিয়।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তৃতায় ওবায়দুল কাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।

তিনি বলেন, সশস্ত্র বাহিনী জাতীয় পর্যায়ে যেকোনো দুর্যোগ মোকাবিলা, অবকাঠামো নির্মাণ, মানবতার সেবা এবং পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে তাদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি, বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করে আসছে। পাশাপাশি দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রাখছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী জাতিসংঘ শান্তি মিশনে বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।

তিনি বলেন, সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, সম্প্রসারণ ও যুগোপযোগী করার লক্ষ্যে বর্তমান সরকার আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সামরিক সরঞ্জাম দিয়ে শক্তিশালী করছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এমপি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, রাজী মোহাম্মদ ফখরুল, অ্যাডভোকেট আবুল হাসেম খান, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, নাসিমুল আলম চৌধুরী, মো. নুরুল আমিন রুহুল, নিজাম হাজারী, আঞ্জুম সুলতানা সীমা, এ্যারোমা দত্ত ও উম্মে ফাতেমা নাজমা বেগম এবং কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুফিজুর রহমান বাবলু, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদসহ বীর মুক্তিযোদ্ধা ও শহিদ সেনা সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com