বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা বগুড়ায় ১ হাজার ৬৬২টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে ঝালকাঠিতে নববধূকে নিয়ে হেলিকপ্টারে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পশ্চিম তীরে ৩ ফিলিস্তিনি নারী নিহত, ইসরাইলে বিদেশি শ্রমিকের মৃত্যু ঈদ উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব রাজাপুরে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ধামইরহাটে প্রধান মন্ত্রীর ত্রান তহবিলের শাড়ি বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত করা হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বান্দরবানে সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ

জাপানিজদের খুবই ভালো লাগে, চিংকু চিংকু কিউট : শ্রাবন্তী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১৭৮ বার পঠিত

কাতার বিশ্বকাপের এবারের আসরে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়েছে জাপান। ‘ই’ গ্রুপের এই ম্যাচে জার্মানিকে সমর্থন দিয়েছেন একসময়ের সাড়া জাগানো মডেল-অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘জাপানিজদের আমার খুবই ভালো লাগে। চিংকু চিংকু কিউট। কিন্তু জার্মানিকে সমর্থন জানাচ্ছি।’

শ্রাবন্তীর সেই পোস্টে একজন লিখেছেন, ‘আপু, মাঝে মাঝে ভালো মানের খেলার জন্য ছোট দলকে অনুপ্রাণিত করতে হয়।’

জবাবে এই অভিনেত্রী লেখেন, ‘আপনারা অনুপ্রাণিত করতে থাকেন। আমি একজন একটু আলাদা থাকি। সবাই অনুপ্রাণিত করলে জার্মানির সমর্থক কে হবে?’

 

অন্যজন লিখেছেন, ‘শেষ সময় ফলাফলটা হয়তো ভিন্ন হবে (হয়েছেও তাই)। কারণ জার্মানি সবচেয়ে বিপজ্জনক, কঠিন দল।’

তার সেই মন্তব্যে সম্মতি জানিয়ে শ্রাবন্তী লেখেন, ‘সত্যি। কিন্তু এসব কথা পরে বলব। চলুন, খেলা দেখি এখন।’

অন্যজন লিখেছেন, ‘জাপান আমাদেরকে (জার্মানি সমর্থক) ভালোই নাকানিচুবানি খাওয়াচ্ছে, আপু।’

উত্তরে শ্রাবন্তী লেখেন, ‘কুটু কুটু করে কোনদিক দিয়ে যেন বল নিয়ে যায়।’

এদিকে জাপান-জার্মানি ম্যাচ শেষে আরেকটি স্ট্যাটাস দিয়েছেন শ্রাবন্তী। যেখানে তিনি কান্নার ইমোজি দিয়ে দুঃখ প্রকাশ করেছেন। অভিনেত্রী লিখেছেন, ‘আর্জেন্টিনা, জার্মানি। এরপর?’ অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন, আর্জেন্টিনা, জার্মানির হারের পর কার পালা। শ্রাবন্তীর সেই পোস্টের নিচে অধিকাংশ মন্তব্যে জমা পড়েছে ব্রাজিলের নাম।

‘সি’ গ্রুপের ম্যাচে আর্জেন্টিনা-সৌদি আরব ম্যাচ যে গতিতে এগিয়েছিল, একদিন পর সেই একই চিত্র দেখা গেছে জাপান-জার্মানি ম্যাচেও। আর্জেন্টিনা যেভাবে প্রথমার্ধ নিজেদের করে নিয়েছিল, জার্মানিও একইভাবে জাপানের বিপক্ষে ১-০ গোল ব্যবধানে এগিয়ে ছিল। পরবর্তীতে দ্বিতীয়ার্ধে টানা দুই গোল হজম করে সৌদির কাছে হার দেখে আর্জেন্টিনা। জার্মানিও ঠিক একই পথে হেঁটে দ্বিতীয়ার্ধে ২ গোল হজম করে হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com