বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

টাঙ্গাইলে সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ১৭৯ বার পঠিত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) এক ছাত্র নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো এক শিক্ষার্থী।

বৃহস্পতিবার রাতে পৌর শহরের সড়ক উন্নয়ন ও গণপূর্ত বিভাগের সামনে এ সড়ক ঘটনা ঘটে।

নিহত জুয়েল মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং কক্সবাজারের রামু উপজেলার শ্রীমুড়া ৭নং ওয়ার্ড কবির আহমেদের ছেলে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জুয়েল ও তার সহপাঠী বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে শহরে ঘুরতে বের হন। এ সময় শহরের সড়ক ও গণপূর্ত বিভাগের সামনে গেলে পেছন থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা নিয়ন্ত্রণ হারিয়ে দুজনেই রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করে। অন্যজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নবীন হোসেন জানান, শিক্ষার্থীর মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনরা আসলে হস্তান্তর করা হবে। এ ঘটনায় সিএনজি চালককে আটক করা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com