সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চোরের নজর এবার লবণ মাঠে ! পেকুয়ায় লবণ মাঠের পলিথিন ও লবণ নিয়ে গেল চোরেরা বিএমইউ জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮টায় বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের রাজধানী ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষনা করল বিসিবি খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে, সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না: তথ্যমন্ত্রী ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ পুলিশ ও র‌্যাবের শীর্ষ পদে বদলি জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী উত্তরা স্কয়ার ভবনে হামলা–ভাঙচুর: গুজব ও উত্তেজনায় পরিস্থিতি ঘোলাটে

যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা, নিহত ১

  • আপডেট টাইম : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১৬৯ বার পঠিত

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন।

সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানায়, স্থানীয় সময় শনিবার (২৬ নভেম্বর) রাতে অঙ্গরাজ্যটির আটলান্টা শহরের একটি শপিংমলে এ হামলার ঘটনা ঘটে।

এক বিবৃতিতে পুলিশ জানায়, এদিন ১৫ থেকে ২১ বছর বয়সী একদল তরুণ একটি শপিংমলের ভেতরে অতর্কিতভাবে কয়েক রাউন্ড গুলি ছুড়লে ঘটনাস্থলেই একজন মারা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী।

এ সময় গুলিবিদ্ধ অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা। হামলার কারণ, কতজন হামলাকারী ছিল কিংবা তাদের পরিচয় সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

তবে হামলাকারীদের দুপক্ষের বিরোধের কারণে গুলির ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত ২৩ নভেম্বর দেশটির ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের ওভারব্রুক হাইস্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটে। সিএনএন জানায়, সেদিন স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা ক্লাস শেষে বাইরে বের হলে একটি গাড়ি থেকে তাদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com