মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান চেয়ারম্যান পদে আলোচনায় ফিরোজ আলম (দুলু), মাঠজুড়ে প্রচারণা ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬

আলফাডাঙ্গায় মেয়র প্রার্থী সাইফারের আচরণবিধি লঙ্ঘন

  • আপডেট টাইম : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১৮২ বার পঠিত

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় আওয়ামী লীগের দলীয় পৌর মেয়র পদপ্রার্থী সাইফুর রহমান সাইফার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিশাল মোটর শোডাউন, মিছিল ও সমাবেশ করেছেন।

আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার পরদিন সোমবার বিকালে মোটরসাইকেল নিয়ে আলফাডাঙ্গা সদর বাজারসহ পৌরসভার বিভিন্ন এলাকায় এ শোডাউন করেন তিনি। এরপর উপজেলা পরিবহন বাসস্ট্যান্ডে সমাবেশে বক্তব্য দেন সাইফার।

শোডাউনে সাইফুর রহমান সাইফার একটি মোটরসাইকেলে বসে হাত নাড়িয়ে জনসাধারণকে শুভেচ্ছা জানান। এ সময় তার সমর্থকরা নির্বাচনী বিভিন্ন স্লোগানও দেন। শোডাউনের কারণে জনসম্মুখে চরম শব্দদূষণ ও সংশ্লিষ্ট সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তি পোহাতে হয় পথচারীদের।

শোডাউনে প্রায় তিনশতাধিক মোটরসাইকেলে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা অসংখ্য কর্মীসমর্থক অংশ নেন। দলীয় প্রতীক পাওয়ার পরদিনই নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় পৌরবাসীর মধ্যে আতঙ্ক ও নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা শামীম আহমাদ বলেন, মোটর শোভাযাত্রা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ ব্যাপারে কোনো প্রার্থী লিখিত অভিযোগ দিলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com