শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

ইন্টারনেটে ছবি ছাড়ার হুমকি দিয়ে ধর্ষণ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১৮৪ বার পঠিত

ইন্টারনেটে ছবি ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক নাসিরকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১২ ডিসেম্বর) ভুক্তভোগী নারী আড়াইহাজার থানায় বাদী হয়ে ধর্ষক নাসিরের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করলে পুলিশ নাসিরকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

গ্রেফতার নাসির উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের কান্দাপাড়া এলাকার রেজেক ওরফে রাজ্জাকের ছেলে।

গত ২৪ অক্টোবর রাত ১০টায় উপজেলার আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া গ্রামে ওই নারীর ঘরে ধর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গত প্রায় এক বছর আগে টাকার প্রয়োজনে ভুক্তভোগী ওই নারী তার একটি অ্যানড্রয়েড মোবাইল ফোন বিক্রির জন্য ভাশুর পুত্র ফারুককে জানান। এর কয়েকদিন পর ফারুক ওই মোবাইল কিনতে আগ্রহী তার পরিচিত ব্যক্তি নাসিরকে তাদের বাড়িতে নিয়ে আসে। নাসির মোবাইলটি দেখার কথা বলে গোপনে মোবাইলে থাকা ওই নারীর সব ব্যক্তিগত ছবি নিজের মোবাইল ফোনে নিয়ে নেয় এবং মোবাইলটি কিনেনিয়ে যায়।

পরে নাসির ওই নারীর বিভিন্ন ব্যক্তিগত ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় ঘটনার দিন রাতে ওই নারীর ঘরে ঢুকে তাকে জোর করে ধর্ষণ করে নাসির।

এ ঘটনার সময় নাসির কৌশলে ওই নারীর অশ্লীল নগ্ন ভিডিও ধারণ করে। সম্প্রতি নাসির মালয়েশিয়ায় থাকা ওই নারীর স্বামীর কাছে এসব অশ্লীল ভিডিওগুলো পাঠিয়ে দেয়। পাশাপাশি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ারও হুমকি দেয়।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আসামি অভিযোগ স্বীকার করেছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com