শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চেলসির সাথে ছয় বছরের চুক্তি বৃদ্ধি করলেন রেসি জেমস এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ‘নির্ভরযোগ্য’ জ্বালানি সরবরাহ দিতে পারবে যুক্তরাষ্ট্র ফেনীতে ডেঙ্গু প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে: ডিএমপি কমিশনার শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ শ্রম মন্ত্রীর মাফিয়া,সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজ হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি জাতীয় ক্রীড়া পুরস্কাপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমু আর নেই রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান ইরান ‘সম্পূর্ণ পরাজিত’, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প

যৌতুকের জেরে প্রতিদিন ২০ জনের মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১৬০ বার পঠিত

যৌতুক না পেয়ে ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ৩৫ হাজার ৪৯৩ জনকে হত্যা করা হয়েছে। অর্থ্যাৎ প্রতিদিন যৌতুকের জন্য প্রাণ হারিয়েছেন ২০ জন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতে পাঁচ বছরের ৩৫ হাজার ৪৯৩ জন যৌতুকের বলি হয়েছেন। মৃত্যুর দিক থেকে উত্তর প্রদেশের সংখ্যা বেশি। রাজ্যটিতে প্রতিদিন ছয়জন যৌতুকের বলি হয়েছেন।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশরার প্রকাশ করা তথ্য থেকে যৌতুকের মৃত্যুর সংখ্যা মিলেছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর তথ্যানুযায়ী, ২০১৭ সালে সাত হাজার ৪৬৬ জনের মৃত্যু যৌতুকের কারণে হয়েছে। পরের বছর ২০১৮ সালে মৃত্যু কমে দাঁড়ায় সাত হাজার ১৬৭ জনে। ২০১৯ সালে যৌতুকের বলি হন ছয় হাজার ৯৬৬ জন। ২০২০ সালে ছয় হাজার ৭৫৩ জন যৌতুকের কারণে হত্যার শিকার হন। আর ২০২১ সালে ছয় হাজার ৭৫৩ জন যৌতুকের বলি হয়েছেন।

পাঁচ বছরের পরিসংখ্যানে যৌতুকের বলি বেশি হয়েছে উত্তর প্রদেশে। সেখানে ১১ হাজার ৮৭৪ জন হত্যার শিকার হন। হিসাব অনুযায়ী, পাঁচ বছরে প্রতিদিন রাজ্যটিতে ছয়জন যৌতুকের কারণে মারা যান। একই সময়ে বিহারে যৌতুকের বলি হন পাঁচ হাজার ৩৫৪ জন। মধ্যপ্রদেশে দুই হাজার ৮৫৯ জন, পশ্চিমবঙ্গে দুই হাজার ৩৮৯ জন ও রাজস্থানে দুই হাজার ২৪৪ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com