বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে ৬৫৯ অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো সীমান্তে সাত শরণার্থীর মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯
  • ৩৪৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো সীমান্তে সাত শরণার্থীর মৃত্যু হয়েছে। সোমবার টেক্সাসের কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যু হওয়া ওই শরণার্থীদের মধ্যে এক নারী এবং তার তিন সন্তান রয়েছেন। মেক্সিকো সীমান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিল কেন্দ্রীয় আমেরিকার ওই পরিবারটি। কিন্তু গ্রীষ্মের প্রচণ্ড গরমের কারণে তাদের মৃত্যু হয়েছে।

মেক্সিকোর সীমান্ত দিয়ে প্রতি বছরই লাখ লাখ শরণার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে থাকে। কিন্তু সাম্প্রতিক সময়ে শরণার্থীদের ওপর কঠোর নীতি জারি করেছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে শরণার্থী স্রোত কমাতে মেক্সিকোকে আরও কঠোর নীতি অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় আইনপ্রয়োগকারী কর্মকর্তা জানিয়েছেন, রোববার দক্ষিণ টেক্সাসের রিও গ্র্যান্ডে সীমান্তের কাছে টহলরত সীমান্তরক্ষী বাহিনীর নজরে আসেন মারা যাওয়া ওই শরণার্থীরা। ধারণা করা হচ্ছে, তারা কয়েকদিন আগেই মারা গেছেন।

ম্যাকঅ্যালেন থেকে ১৮ মাইল পূর্বে ওই এলাকাটিতে শরণার্থীরা তীব্র গরম আর পানি স্বল্পতার কারণে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com