মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতিসংঘে পাকিস্তানকে একহাত নিল ভারত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১৭৬ বার পঠিত

জাতিসংঘে পাকিস্তানকে একহাত নিল ভারত। পাকিস্তানকে তুলোধোনা করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর বলেন, যারা ওসামা বিন লাদেনের মতো জিহাদিকে অতিথি করে তাদের মুখে নীতিকথা মানায় না। কাশ্মির ইস্যুতে পাকিস্তানের খোঁচার জবাব জয়শংকর এভাবেই দিয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

গতকাল বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কাশ্মির প্রসঙ্গ উত্থাপন করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। ভারতকে নিশানা করে তিনি বলেন, আপনারা যদি বহুত্ববাদের সাফল্য দেখতে চান, তাহলে কাশ্মিরে নিরাপত্তা পরিষদের প্রস্তাব লাগু করুন। প্রমাণ করুন, আপনাদের সভাপতিত্বে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আমাদের অঞ্চলে শান্তি ফেরাতে পারবে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের জবাবে জয়শংকর বলেন, যারা ওসামা বিন লাদেনের মতো জিহাদিকে অতিথি করে তাদের মুখে নীতিকথা মানায় না।

তিনি আরও বলেন, ভারত বরাবর বহুত্ববাদে এবং সংস্কারের পক্ষে। কিন্তু যারা পড়শি দেশের সংসদে হামলা চালায়, তাদের মুখে উপদেশ মানায় না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com