বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজশাহী বিভাগীয় কমিশনারের সান্তাহারে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর : ১১ আসামি কারাগারে ভোলার ১৭টি গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ আগামীকাল ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ উলিপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা বগুড়ায় ১ হাজার ৬৬২টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে ঝালকাঠিতে নববধূকে নিয়ে হেলিকপ্টারে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পশ্চিম তীরে ৩ ফিলিস্তিনি নারী নিহত, ইসরাইলে বিদেশি শ্রমিকের মৃত্যু ঈদ উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

বিকট শব্দে বায়োগ্যাসের ট্যাংক বিস্ফোরণ, প্রাণ গেল শ্রমিকের

  • আপডেট টাইম : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৬৭ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বয়লার মুরগির খামারে বিকট শব্দে বায়োগ্যাসের ট্যাংক বিস্ফোরণে মো. জুবায়ের মিয়া নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত জুবায়ের কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা ধলা গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া গ্রামে শ্বশুরবাড়িতে থেকে জেলা পরিষদের সদস্য বিল্লাল ভূঁইয়ার মুরগির খামারে কাজ করতেন।

স্থানীয়রা জানায়, ওই ব্রয়লার মুরগির খামারে ডিম সংগ্রহের কাজ করতেন জুবায়ের। সেই মুরগির খামারে বায়োগ্যাস তৈরি করা হতো। শনিবার বিকেলে বিকট শব্দে বায়োগ্যাস ট্যাংক বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের বাড়িঘরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খামারের ভেতরে অচেতন অবস্থায় জুবায়েরকে উদ্ধার করে জেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানেই রাত ৮টার দিকে মারা যান জুবায়ের।

আশুগঞ্জ থানার ওসি আজাদ রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। তবে খামারের মালিককে খুঁজে পাচ্ছি না। তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com