শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

মেসি বিশ্বকাপ ছোঁয়ায় বন্ধু নেইমারের টুইট 

  • আপডেট টাইম : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ২১৬ বার পঠিত

বিশ্বকাপ থেকে নিজে ছিটকে গেছেন, তাতে কী! বন্ধু মেসির বিশ্বজয় যে তাকেও ছুঁয়ে গেছে। তাই তো মেসি বিশ্বকাপ জয়ী হওয়ায় তার ছবি টুইট করে বিশ্বের কাছে ভালোবাসার জানান দিলেন পিএসজি সতীর্থ নেইমার জুনিয়র।

৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মধ্যে চলছে মেসি বন্দনা। সে বন্দনায় সামিল হয়ে মেসির বিশ্বকাপ ছুঁয়ে দেখার ফ্রেমবন্দি ছবি টুইট করেছেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার। ছবিতে মেসির হাতে গোল্ডেন বলের ট্রফিও দেখা যায়।

তার এই টুইট হয়তো এও বলে দিচ্ছে, তোমার হাতে এ ট্রফি উঠুক… তা বন্ধু হয়ে আমিও চেয়েছিলাম।

ম্যাচে নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা, অতিরিক্ত সময়ে ৩-৩। এরপর টাইব্রেকার রোমাঞ্চ ছাড়িয়ে ৪-২ গোলে জয় আর্জেন্টিনার, তাতেই তৃতীয়বারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন আকাশি-সাদারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com