শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

দ্বৈত চরিত্রে অপুর ‘ছায়াবাজি’

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১৮৪ বার পঠিত

বড় পর্দার নায়িকা অপু বিশ্বাস। দেড় দশকের ক্যারিয়ারে সিনেমার পর্দার জন্যই কাজ করেছেন। এবার তিনি কাজ করবেন ছোট পর্দার জন্য। তবে সেটা টেলিভিশন নয়। ওটিটি প্ল্যাটফরমের জন্য নির্মিতব্য একটি সিনেমায় সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন এ নায়িকা। নাম ‘ছায়াবাজি’।

এটিই তার প্রথম ওয়েব সিনেমা। সিনেমাটি প্রযোজনা করছে আরটিভি। পরিচালনা করছেন সৈয়দ শাকিল। সিনেমাটি মূলত আহমেদ শাহাবুদ্দিনের সাইকো থ্রিলার গল্প অবলম্বনেই নির্মিত হচ্ছে। অপু বিশ্বাস জানান, এ ওয়েব সিনেমায় তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করবেন।

প্রথমবার ওয়েব সিনেমায় অভিনয় করা প্রসঙ্গে এ চিত্রনায়িকা বলেন, অনেক আগে থেকেই ওয়েব ফিল্মে কাজ করার প্রস্তাব পাচ্ছি। কিন্তু ব্যাটে বলে মিলেনি বলে কাজ করা হয়নি। আমার ইচ্ছা ছিল, যে সিনেমায় কাজ করব তার গল্প যেমন অসাধারণ হয়, ঠিক তেমনি আমার চরিত্রেও যেন নতুনত্ব থাকে।

এ সিনেমার গল্প যিনি লিখেছেন দু’টো আমাকে ভেবেই লেখা, গল্প পড়ে আমার এমনই মনে হয়েছে। আর নির্মাতা সৈয়দ শাকিল ভাই সম্পর্কে আমি অবগত। তার সঙ্গে কাজ করছি, এটাও ভালোলাগার। অনেক অনেক ধন্যবাদ আরটিভি কর্তৃপক্ষকে। কাজটি ভালোভাবে শেষ করার জন্য এখন অনেক শ্রম দেওয়ার চেষ্টা করব। কারণ নতুন প্ল্যাটফরমের জন্য এটা আমার নতুন এক চ্যালেঞ্জ।

এদিকে এরইমধ্যে অপু বিশ্বাস সম্প্রতি সরকারি অনুদানে তার প্রথম প্রযোজিত সিনেমা বন্ধন বিশ্বাস পরিচালিত ‘লাল শাড়ি’ সিনেমার কাজ শেষ করেছেন। একই পরিচালকের ‘ছায়াবৃক্ষ’ নামে সরকারি অনুদানে নির্মিত একটি সিনেমায়ও কাজ করেছেন এ নায়িকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com