বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

সোনারগাঁয়ে অপহরণকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৯৪ বার পঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে অপহরণকারী চক্রের মূলহোতাসহ চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, সোমবার বিকেলে উপজেলার রাজমনি পিরামিড দাস নোয়গাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ভিকটিম রূপগঞ্জের মোগরাকুল গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আল আমিনসহ তাদের কাছ থেকে চারটি ছোড়া উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পেরাব এলাকার মো. দুলাল ভূইয়ার ছেলে মো. আবির হাসান, একই এলাকার জহিরুল মোল্লার ছেলে মো. অপু মোল্লা, আবু হানিফ মোল্লার ছেলে রাফিউল ইসলাম দিপ্ত ও ভরৎ গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. রাহাত হাসান মেহেদী।

র‌্যাব জানায়, ঘটনার ভিকটিম মো. আল আমিন একজন মুদি দোকানি। তিনি দাস নোয়াগাঁও গ্রামে নিজের পৈত্রিক জমি দেখতে গেলে গ্রেফতার আসামিরাসহ আরো ৮-৯ জন দেশীয় অস্ত্রসহ হামলা করে আল আমিনকে গুরুতর জখম করে। ঐ সময় আল আমিনের কাছে থাকা নগদ ২১ হাজার টাকা ও সোনার চেইন ছিনিয়ে নেয়। এরপর তারা তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় তার পরিবারের কাছ থেকে নগদ এক লাখ টাকা মুক্তিপণ আদায়ও করে।

মুক্তিপণের অবশিষ্ট ৯ লাখ টাকা আদায়ের জন্য অপহৃত আল আমিনকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। সে সময় সোনারগাঁয়ের রাজমনি পিরামিড দাস নোয়াগাঁও এলাকায় র‌্যাব-১১ এর একটি টহল দলের দৃষ্টিগোচর হলে তাৎক্ষনিকভাবে অপহরণকারী চক্রের চারজনকে গ্রেফতার করা হয়।

এ সময় বাকিরা পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, র‌্যাব-১১ একটি মামলা দায়ের করে ৪ জন আসামিকে থানায় হস্তান্তর করেছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com