মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাঙ্গামাটিতে ৬ পরিবারের বসতবাড়িতে আগুন

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ১৭৯ বার পঠিত

রাঙ্গামাটির রিজার্ভমূখ এলাকার গঙ্গা মন্দিরের পাশে ৬টি পরিবারের বসতবাড়ি আগুনে পুড়ে গেছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারগুলো হচ্ছে-দেবু দাশ, শিবু দাশ, জুয়েল দাশ, সঞ্চয় দাশ,সুদীপ দাশ, মাধপ চৌধুরীর পরিবার।

স্থানীয় বাসিন্দারা জানায়, রাত ১০টার দিকে মাটির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে পরিবারের সদস্যরা কিছু বুঝে উঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। যার কারণে কোনো কিছু ছাড়াই পরিবারগুলোর সদস্যরা কোন রকমে বের হয়ে আসে ঘর থেকে।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক দিদারুল আলম জানান, আগুনে ছয়টি পরিবারের সবকিছু পুড়ে গেছে। আমরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এসময় তিনি পরিবারগুলোর জন্য রাতে খাবার ও রাত্রি যাপনের জন্য তিনটি করে কম্বল এবং প্রতি পরিবারকে ১ হাজার টাকা করে বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com