শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার বিতরণ খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়িতে শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণকে কেন্দ্র করে গণধোলাইয়ের শিকার চেয়ারম্যান রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় বসন্ত উৎসব জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত সংসদ অধিবেশন মুলতবি যশোরের আবিন হোসেন (২৬) নামে একজনকে অপহরণ করে টাকা মুক্তিপণের দাবি

ভোটার তালিকার যে খসড়া প্রকাশ হয়েছে ছাত্রদলের দুই নেতার আপত্তি

  • আপডেট টাইম : বুধবার, ২৬ জুন, ২০১৯
  • ৩৫২ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল উপলক্ষে ভোটার তালিকার যে খসড়া প্রকাশ হয়েছে তাতে দুই নেতা আপত্তি জানিয়েছেন। মঙ্গলবার তারা ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটির কাছে লিখিতভাবে এই আপত্তিপত্র জমা দেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এবং বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সিটিজেন নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

খোকন বলেন, কাউন্সিল উপলক্ষে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে তাতে তেজগাঁও কলেজের সাকিব হোসেন সম্রাট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ নামে দুজন ছাত্রদল নেতা আপত্তি জানিয়েছেন।

তিনি বলেন, আমরা তাদের এই দাবি যাচাই-বাছাই করে দেখব। তাদের সঙ্গে কথা বলব। স্বচ্ছতার সঙ্গে আমরা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করব।

প্রসঙ্গত, গত ২৩ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল উপলক্ষে তফসিল ঘোষণা করা হয়। এর ধারাবাহিকতায় গত ২৪ জুন খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আজ ছিল ভোটার তালিকার বিষয়ে আপত্তি গ্রহণ। সে মোতাবেক আজ দু’জন ছাত্রদল নেতা ভোটার তালিকা নিয়ে আপত্তি জানায়।

২৬ জুন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আগামী ১৫ জুলাই সভাপতি এবং সাধারণ সম্পাদক করে ছাত্রদলের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com