শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকায় পা রেখে কার্টলি অ্যামব্রোস যা বললেন

  • আপডেট টাইম : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ১৭০ বার পঠিত

গর্ডন গ্রিনিজের পর ঢাকায় এলেন আরেক ক্যারিবীয় স্যার কার্টলি অ্যামব্রোস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএলে ধারাভাষ্য দিতে এসেছেন কিংবদন্তি এই পেসার। অ্যামব্রোসের ঢাকায় আগমন নিয়ে একটি ভিডিও পোস্ট করা হয়েছে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে। চলমান বিপিএলে আতহার আলি-শামীম আশরাফ চৌধুরীদের সঙ্গী হবেন তিনি। নানা বিতর্কের এই আসরে অ্যামব্রোসের আগমণ যোগ করবে বাড়তি মাত্রা।

বিপিএলে অন্য লিগের মতো সুপারস্টার বিদেশি ক্রিকেটারদের ছড়াছড়ি না থাকায় এবার আশাহত দর্শকরা। অনেকের মতে, বর্ণহীন এক আসর বিপিএল। তবে এখানেই রং ছড়িয়েছেন কার্টলি অ্যামব্রোস। লিগ শুরুর পর হঠাৎ বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি।

অ্যামব্রোসের ঢাকায় আগমন নিয়ে একটি ভিডিও পোস্ট করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজে। স্বভাবসুলভ মজার ছলে বাংলাদেশ সফর নিয়ে সেখানে কথা বলেছেন সাবেক ক্যারিবীয় পেসার।

মূলত ধারাভাষ্যের জন্য এখানে এসেছেন অ্যামব্রোস। চলমান বিপিএলে আতহার আলি-শামীম আশরাফ চৌধুরীদের সঙ্গী হবেন তিনি।

বিসিবির সেই ভিডিওতে অ্যামব্রোস বলেন, ‘খুব বেশি দিন হয়নি, ওরা ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল। আমি ধারাভাষ্য দিয়েছি তখন। ওয়েস্ট ইন্ডিজকে বেশ বাজেভাবে হারিয়েছিল ওরা। বেশকিছু ভালো ক্রিকেটার আছে এখানে। ওরা কেমন করে, দেখতে মুখিয়ে আছি।’

বিপিএলে মোটামুটি নিয়মিত মুখই ছিল উইন্ডিজরা। তবে এবার ক্যারিবীয়দের উপস্থিতি একেবারে কম। সফর বাতিল করেছেন ক্রিস গেইল। নেই আন্দ্রে রাসেল-ডোয়াইন ব্রাভোরা।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সম্পর্ক পুরনো। বেশিদিন আগের কথা নয়, টাইগারদের পেস বোলিং কোচের দায়িত্বে ছিলেন কোর্টনি ওয়ালশ ও ওটিস গিবসন। হেডকোচ হিসেবে ছিলেন গর্ডন গ্রিনিজও। সাবেক এই গুরু একটি বইয়ের মোড়ক উন্মোচনে বছরের শুরুতেই আবারও এসেছেন বাংলাদেশে। গ্রিনিজের পর এবার অ্যামব্রোসের আগমন বাড়তি মাত্রা যোগ করল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com