শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় কাঁচা মরিচ

  • আপডেট টাইম : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ২০৭ বার পঠিত

ঝাল খেতে পারেন না অনেকেই। ঝাল আছে বলে এড়িয়ে চলেন অনেক খাবারই। আবার শরীর খারাপ হতে পারে ভেবেও অনেকে ঝাল খান না। ঝাল খাবার মানেই মরিচ, মশলা দিয়ে তৈরি করা খাবার। অতিরিক্ত মশলাদার খাবার খেলে শরীরের অবহেলা হয় তো বটেই। তেল-মশলা শরীরের জন্য ক্ষতিকর হলেও, মরিচ কিন্তু নয়।

পুষ্টিবিদদের মতে, ঝাল খাবার যত্ন নেয় শরীরের। মরিচ দেওয়া খাবার খেলে কী কী উপকার পেতে পারেন?

প্রতিরোধ ক্ষমতা বাড়ে
মরিচে রয়েছে ভিটামিন সি এবং আরো অনেক উপকারী উপাদান। সেগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। মরিচ ঝাল হলেও এর উপকারিতা কম নয়। রোগের সঙ্গে লড়তে একেবারে ঝাল খাবার খাওয়া বন্ধ করে দেবেন না।

ওজন কমাতে সাহায্য করে
মরিচে রয়েছে ক্যাপাসাইসিন নামক উপাদান, যা ওজন কমাতে সাহায্য করে। এই উপাদান হজমক্ষমতা উন্নত করতেও সক্ষম। হজম ঠিকঠাক হলে ওজনও বাড়তে পারে না। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে মরিচে উপর ভরসা রাখতে পারেন।

হৃদ্‌যন্ত্র ভালো রাখতে
খুব ঝাল খাবার খেলে অম্বল হতে পারে, এমন ধারণা পোষণ করেন অনেকেই। গ্যাস-অম্বল হলে তার প্রভাব পড়ে হৃদ‌্‌যন্ত্রেও। তাই অনেকেই মরিচ খেতে চান না। কিন্তু চিকিৎসকরা জানাচ্ছেন, মরিচ হৃদ্‌যন্ত্র ভালো রাখতে সাহায্য করে। এতে থাকা ক্যাপাসাইসিন খারাপ কোলস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতেও সাহায্য করে মরিচ।

মেজাজ ফুরফুরে রাখতে
ঝাল খাবার মেজাজ ভালো রাখতে সাহায্য করে। এর নেপথ্যে অবশ্য বৈজ্ঞানিক কারণ রয়েছে। মরিচ শরীরে সেরোটোনিনের পরিমাণ বাড়ায়। সেরাটোনিন ভালো হরমোন নামেই পরিচিত। মানসিক অবসাদ এবং উদ্বেগ দূর করতেও ভরসা রাখতে পারেন মরিচে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com