রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চাওয়া আরও ৩ ইরানি নারী ফুটবলার দেশে ফিরবেন ইরাকে বিমান দুর্ঘটনায় নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ উন্নয়ন টেকসই করতে কারিগরি পদে দক্ষ প্রকৌশলীদের নিয়োগ প্রয়োজন : মীর শাহে আলম জনগণের মুখে হাসি ফোটানোই এখন বিএনপির প্রধান লক্ষ্য: কেসিসি প্রশাসক মঞ্জু বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থেকে সঠিক সমাজ বিনির্মাণে কাজ করে যাবে : টুকু লাকসাম, মনোহরগঞ্জ ও লাকসাম পৌরসভার আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত

তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ১৬৭ বার পঠিত

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তারা আমাদেরই স্বজন। তৃতীয় লিঙ্গের হয়ে জন্মগ্রহণ করা তাদের নিজেদের কোনো দোষ না। প্রকৃতির কারণেই তাদের এ কষ্ট।

বুধবার রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ‘বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি’ আয়োজিত আঞ্চলিক আর্ট ও চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন,বন্ধুর মতো অন্যান্য সংগঠনগুলো তাদের আশ্রয়স্থল। সুখে-দুঃখে তাদের আশা-ভরসার জায়গা। এসব মানবিক সংগঠনগুলো তৃতীয় লিঙ্গের মানুষদের ভালোবাসা দিয়ে কাছে রাখছে।

তিনি বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে কাজ করতে আগ্রহী।

বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আনিসুল ইসলাম হিরোর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক ও ট্যুরিস্ট পুলিশ প্রধান হাবিবুর রহমান এবং ঢাকায় মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ইউএনএইডস-এর কান্ট্রি ডিরেক্টর ড. সায়মা খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com