রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যশোরের একটি মসজিদে ইতিকাফে বোসেছে দেশি-বিদেশি মোট ১৬০০ জন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: সাবেক কাউন্সিলর মিন্টু দুই দিনের রিমান্ডে কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ালো এনবিআর কাউকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত করা যাবে না—সেলিম উদ্দিন গণভোটের রায় বাস্তবায়ন করার আগে সংবিধানে সংশোধন আনতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বরিশালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন বরিশালে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা বগুড়া-৬ উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সিটিটিসি’র অভিযানে ৯ জন মাদকসেবী গ্রেফতার

রামুতে ডাকাত শাহীনসহ গ্রেফতার ২

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১৮৯ বার পঠিত

কক্সবাজারের রামুর শীর্ষ ডাকাত শাহীনুর রহমান প্রকাশ শাহীন ও তার সহযোগী মো. তারেক জিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাত ৯টার দিকে বান্দরবানের মেঘলা এলাকা তাদের আটক করা হয়।

আটককৃত শাহীন রামুর গর্জনিয়া ইউপির মাঝির কাটা এলাকার মো.ইসলামের ছেলে ও তারেক জিয়া একই ইউপির ফাক্রিকাটা এলাকার বলে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব সংবাদ সম্মেলনে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাত শাহীনুর রহমান ও তার সহযোগী মো. তারেক জিয়াকে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল বান্দরবানের মেঘলা থেকে গ্রেফতার করে।

র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত শাহীনুর রহমান আন্তঃজেলার একজন শীর্ষ ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতি, মাদক, গরু চোরাকারবারীদের সহযোগিতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তার ভয়ে রামু ও নাইক্ষ্যংছড়ির ৬ ইউপির প্রায় অর্ধলাখ মানুষ জিম্মি হয়ে পড়েছিল। প্রায়ই রাতে রামু উপজেলার গর্জনিয়া ইউপির বিভিন্ন এলাকায় দলবলসহ সশস্ত্র মহড়া দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করতেন।

গত কয়েকদিন ধরে এই চক্রটির ডাকাতি ও অপহরণের ভয়ে স্থানীয়রা এলাকায় রাত জেগে পাহারা দিয়ে আসছিল। গ্রেফতারকৃত শাহীনের বিরুদ্ধে রামু ও নাইক্ষ্যংছড়ি থানায় ৫টি ডাকাতি, ৩টি অস্ত্র, ১টি মাদক, ৪টি হত্যাচেষ্টার মামলা রয়েছে। তিনি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com