রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হলেন বেন

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১৭৫ বার পঠিত

টেস্টে ক্রিকেটে ২০২২ সালের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস।

বৃহস্পতিবার দুপুরে আইসিসি এক প্রতিবেদনে স্টোকসকে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে ঘোষণা করে। ৩৬.২৫ গড়ে ৮৭০ রান ও ২৬ উইকেট নিয়ে সাদা পোশাকে গত বছরের সেরা ক্রিকেটার নির্বাচিত হন তিনি।

২০২২ সালটা ব্যাট-বল হাতে দারুণ কেটেছে স্টোকসের। নতুন কোচ ব্রেন্ডন ম্যাককালামের অধীনে স্টোকসের নেতৃত্বে ইংল্যান্ড টেস্ট ক্রিকেটে নতুন বার্তা দিয়েছিল।

আগ্রাসী ক্রিকেট খেলে পেয়েছে একের পর এক জয়। স্টোকস সামনে থেকে পারফর্ম করে নেতৃত্ব দিয়েছেন।
তার নেতৃত্বে প্রায় শতভাগ সাফল্য পেয়েছে ইংল্যান্ড। ১০টির মধ্যে ৯টিতেই জয়।

পাকিস্তানকে তাদের মাটিতে হারিয়েছে ৩-০ ব্যবধানে। হারিয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে। পিছিয়ে থাকার পরও ভারতের বিপক্ষে তার নেতৃত্বে জিতে সিরিজে ড্র করেছে ইংল্যান্ড।

স্টোকস ২০২২ সালে সেঞ্চুরি করেছেন দুটি, আর হাফ সেঞ্চুরি ৪টি। ব্যাট হাতে ধারবাহিকভাবে রান করে দলের জয়ে রেখেছেন অবদান।

একইভাবে বোলিংয়েও দারুণ সফল বেন। ৩১.১৯ গড়ে নিয়েছেন ২৬টি উইকেট। সূত্র: আইসিসি ওয়েবসাইট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com