বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নাথেরপেটুয়া হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক ও জনসভা  আগৈলঝাড়ায় শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের ৬৬তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে গণভোট উপলক্ষ্যে যৌথবাহিনীর টহল অপপ্রচারে মানুষ বিশ্বাস করে না — এস এম জাহাঙ্গীর জন্মদিনে সবার ভালোবাসায় আমি মুগ্ধ ও কৃতজ্ঞ: মির্জা ফখরুল পিএসএলের নিলামে দেশীয়রা কে কোন ক্যাটাগরিতে ইরান নিয়ে আবার উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্য, পাশে থাকার অঙ্গীকার সৌদি আরবের বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের ৬৪তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন জাতীয় নির্বাচনকে ঘিরে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভা অনুষ্ঠিত কৃষকদের উন্নতি না হলে দেশের উন্নয়ন হবে না : কৃষি উপদেষ্টা

ভুল তথ্যে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৯ বার পঠিত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ভুল তথ্যের ভিত্তিতে র‌্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল।

মঙ্গলবার জাতীয় সংসদে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ২০২১ সালের ১০ ডিসেম্বর ভ্রান্ত তথ্যের ভিত্তিতে প্ররোচনায় পড়ে বাংলাদেশের অন্যতম সফল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র।

তিনি আরো বলেন, ২০২১ সালের ডিসেম্বরের পরে আমরা যোগাযোগ করেছি। গত এক বছরে র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন বিষয়ে অন্তত ১৫-২০টি গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে।

শাহরিয়ার আলম বলেন, বিএনপি ভেবেছিল ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে আরেকটা নিষেধাজ্ঞা আদায় করতে পারবে। তাদের সেই পরিকল্পনা মাঠে মারা গেছে। আমরা জনগণের কাছে থাকি। আমরা জানি আমাদের শক্তি কোথায়। সেই সঙ্গে আমাদের সীমাবদ্ধতাও জানি। এ বিষয়গুলো নিয়ে যার যার আগ্রহ আছে, তাদের আমরা গঠনমূলক কার্যক্রমের মাধ্যমে বোঝাতে সক্ষম হয়েছি।

এ সময় একটি ‍চিঠি দেখিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০২০ সালের ১৮ জানুয়ারি জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবের কাছে চিঠি লিখেছিলেন। কাল হয়ত তারা (বিএনপি) সংবাদ সম্মেলন করে বলবে এই চিঠি সত্য নয়।

ওই চিঠিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেকে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের মহাসচিব বলে উল্লেখ করেছেন বলে দাবি শাহরিয়ার আলমের।

তিনি বলেন, জাপানের এখানে একজন প্রতিনিধি আছে, রাষ্ট্রদূত আছে। তারা ভালোমতোই জানে বাংলাদেশে সর্ববৃহৎ ও প্রাচীন রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি নয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com