শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা -৯ লাকসাম- মনোহরগঞ্জ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী সামিরা আজিম দোলার প্রার্থীতা প্রত্যাহারে ঘোষনা কালীগঞ্জ উপজেলা ও পৌর জাসাসের ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারনা আনুষ্ঠানিক ভাবে শুরু বাঘায় চাঁদা না পেয়ে কলেজ শিক্ষককে মারপিট, যুবক আটক ধানের শীষে ভোট দিয়ে যুদ্ধাপরাধীদের বয়কট করবো, আনিসুর রহমান আনিস তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিএনপি নেতা আল-আমীন কে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, তারেক রহমান এর দৃষ্টি কামনা পরিবারের তালা সদর খানপুরে ১৪৫ ধারা মামলা চলমান থাকা সত্ত্বেও জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশে নীতিগত অনুমোদনসহ ১১ সিদ্ধান্ত নিল উপদেষ্টা পরিষদ নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়ন কুড়িগ্রাম জেলা প্রশাসক উত্তরণ হল রুমে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন

শুটিং সেটে আহত সানি লিওন

  • আপডেট টাইম : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

বলিউডের তারকা অভিনেত্রী সানি লিওন। শুটিংয়ের সময় আহত হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই খবর জানিয়েছেন। অন্যদিকে ভারতীয় গণমাধ্যমও এমনটাই জানা গেছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, একেবারে সিনেমার কস্টিউমে বসে রয়েছেন তিনি। শার্ট টপ আর কালো ঘাগরায় অন্যরকম দেখাচ্ছে তাকে। অভিনেত্রী একটি সোফায় বসে তার পায়ের রক্ত মুছে নিচ্ছেন। সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সানি। সঙ্গে জুড়ে দিয়েছেন কান্নার ইমোজি।

সানি লিওন এখন ‘গদর-২’ সিনেমায় অভিনয় করছেন। ২০০১ সালে মুক্তি বলিউডের ব্লকব্লাস্টার সিনেমা ‘গদর এক প্রেম কথা।’ আর এবার আসছে ‘গদর-২।

‘গদর এক প্রেম কথা’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন সানি দেওল এবং আমিশা পটেল। ‘গদর-২’ সিনেমায় আবারও দুজনেই ফ্রেমে রয়েছেন। ‘গদর এক প্রেম কথা’-র সময় বেঁচে ছিলেন অমরেশ পুরী। সে সময়ে সিনেমায় তিনি বরাবরের মতোই দক্ষ অভিনেতার পরিচয় দিয়েছিলেন। তবে ‘গদর এক প্রেম কথা’ সিনেমায় অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন লিলেট দুবে, সুরেশ ওবেরয়। বিশেষভাবে উল্লেখ করতে হয়, সে সময় বক্স অফিসে বড়সড় সাফল্য আসে।

সম্প্রতি ঘোষণা করা হয়, জনপ্রিয় এই সিনেমার সিক্যুয়েল ‘গদর-২’ আসতে যাচ্ছে। দর্শকদের উপহার দিতে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘গদর-২’। নির্মাতাদের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ২০০১ সালে মুক্তি পাওয়া এই সিনেমা আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

জানা গেছে, আগামী ১৫ জুন ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সানি দেওল এবং আমিশা পাটেলের সিনেমা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com