মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভোটের রাজনীতিতে বিষোদগার নয়, প্রয়োজন আগামীর ভিশন শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার সব অন্যায়-অবিচার দূর করার জন্য আমরা হ্যাঁ ভোট দেব: আসিফ নজরুল হ্যাঁ ভোটকে জিতিয়ে ফ্যাসিষ্ট হয়ে ওঠার পথ বন্ধ করা হবে : সাদিক কায়েম কালীগঞ্জ উপজেলা ও পৌর জাসাসের ধানের শীষের পক্ষে বাহাদুরশাদী,জামালপুর, মোক্তারপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারনা আগৈলঝাড়ার পয়সারহাট পূবালী ব্যাংক পিএলসি ২৭৬ তম উপশাখা উদ্ধোধন উত্তরায় শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতন ;বিমানের এমডি শফিকুর রহমানসহ গ্রেফতার -৪ মাঘী পূর্ণিমার মেলায় লাখো মানুষের ঢল, নিরাপত্তায় সেনাবাহিনীর কড়া নজরদারি ভেরিফায়েড একাউন্ট অল্প সময়ের জন্য হ্যাক হয়ে যাওয়া রহস্যজনক: রিজভী পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করলে দমনপীড়নে যে কোনো সরকার দুইবার ভাববে

ডেকে নিয়ে ছোট ভাইকে খুন, বড় ভাই গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৮ বার পঠিত

কক্সবাজারের টেকনাফে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে হত্যা মামলায় বড় ভাই মোহাম্মদ ইউনুছকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার বিকেলে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. সাদিকুল হক।

গ্রেফতার ৬০ বছর বয়সী ইউনুছ টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ উত্তর-পশ্চিম পাড়ার মকবুল আহম্মদের ছেলে।

মেজর সাদিকুল জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে ইউনুছের সঙ্গে ছোট ভাই মোহাম্মদ হোসেনের বিরোধ চলছিল। এ নিয়ে ২৮ জানুয়ারি বিকেলে হোসেনকে বাড়ি থেকে ডেকে নেন ইউনুছসহ তার সঙ্গীয় লোকজন। পরে জমি নিয়ে ঝগড়া শুরু করেন দুই ভাই। একপর্যায়ে ইউনুছ ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হোসেনের ওপর হামলা চালান। এতে গুরুতর জখম হন হোসেন।

পরে স্বজনরা হোসেনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় ৩০ জানুয়ারি ইউনুছকে প্রধান আসামি করে টেকনাফ থানায় হত্যা মামলা করেন নিহতের স্ত্রী আম্বিয়া খাতুন।

এরই পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুহুড়িপাড়ায় অভিযান চালিয়ে ইউনুছকে গ্রেফতার করে র‌্যাব। বাকিদেরও গ্রেফতারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com