সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কালীগঞ্জ উপজেলা ও পৌর জাসাসের ধানের শীষের পক্ষে বাহাদুরশাদী,জামালপুর, মোক্তারপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারনা আগৈলঝাড়ার পয়সারহাট পূবালী ব্যাংক পিএলসি ২৭৬ তম উপশাখা উদ্ধোধন উত্তরায় শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতন ;বিমানের এমডি শফিকুর রহমানসহ গ্রেফতার -৪ মাঘী পূর্ণিমার মেলায় লাখো মানুষের ঢল, নিরাপত্তায় সেনাবাহিনীর কড়া নজরদারি ভেরিফায়েড একাউন্ট অল্প সময়ের জন্য হ্যাক হয়ে যাওয়া রহস্যজনক: রিজভী পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করলে দমনপীড়নে যে কোনো সরকার দুইবার ভাববে নির্বাচনবিরোধী অপতৎপরতা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার কালীগঞ্জে জনতার দলের মহাসচিব আজম খানের নির্বাচনী পথসভা “নির্বাচিত হলে কালীগঞ্জকে আধুনিক, মাদকমুক্ত ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলবো”—আজম খান সদরপুরে পদ্মা নদীর চর থেকে অবৈধ বালু উত্তোলন: ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা শ্রম অভিবাসনে পারস্পরিক সহযোগিতা জোরদারের আহবান উপদেষ্টা আসিফ নজরুলের

ভাড়া বাসায় মিলল তরুণীর ঝুলন্ত মরদেহ

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৮ বার পঠিত

কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়া এলাকায় নিশাত আহমেদ নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাহারছড়া এলাকার গফুর সওদাগরের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ২৫ বছর বয়সী নিশাত একই বাড়িতে ভাড়া থেকে আন্তর্জাতিক একটি এনজিও সংস্থায় সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেন। তার গ্রামের বাড়ি চকরিয়ার ডুলাহাজারায়।

বাড়ির মালিক গফুর সওদাগর বলেন, রাত পৌনে ৯টার দিকে বাসার দ্বিতীয় তলায় নিশাতের কক্ষের দিকে যায় আমার মেয়েরা। কিন্তু দরজা লাগানো ছিল। এ সময় ধাক্কা দিতেই দরজা খুলে গেলে মেয়েরা নিশাতকে ঝুলতে দেখে। পরে ৯৯৯-এ ফোন করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার এসআই ইফতেখার উদ্দিন বলেন, তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com