শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

বকা দিলেন মা, অভিমানে ফাঁস নিলো পায়েল

  • আপডেট টাইম : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৭ বার পঠিত

বরিশালের আগৈলঝাড়ায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে পায়েল চৌধুরী নামে এক স্কুলছাত্রী।

শুক্রবার রাতে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পায়েল বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের মিশ্রিপাড়া গ্রামের ভ্যানচালক বিমল চৌধুরীর মেয়ে। সে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার এসআই আলী হোসেন।

পায়েলের বাবার বরাত দিয়ে জানান, এ বছর ষষ্ঠ শ্রেণিতে উঠেছে পায়েল। লেখাপড়ার প্রতি খুব আগ্রহ ছিল তার। ক্লাস শুরুর আগেই ড্রেস কিনতে টাকা চেয়েছিল সে। কিন্তু দারিদ্র্যের কারণে পরিবার স্কুল ড্রেস কিনে দিতে পারেননি তার বাবা। পরে ইরি ধানের বীজতলা থেকে চারা তুলে দিয়ে কিছু টাকা পেয়েছিল পায়েল। ওই টাকায় স্কুল ড্রেস কিনতে চেয়েছিল সে। কিন্তু শুক্রবার পায়েলের জমানো করা টাকা দিয়ে বাজার করেন তারা বাবা। বিষয়টি পায়েল জানতে পেরে তার মা-বাবার ওপর রাগ করে। এ নিয়ে পায়েলকে তার মা বকাঝকা করেন। এতে অভিমানে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

তিনি আরো জানান, পায়েলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com