শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

নিপা ভাইরাসের চিকিৎসা নেই: স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৬ বার পঠিত

নিপা ভাইরাসে আক্রান্তদের কোনো চিকিৎসা নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, নিপা একটি মারাত্মক ভাইরাস। এই ভাইরাসে আক্রান্তদের মৃত্যুর হার ৭৫ শতাংশ।

শনিবার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে মানিকগঞ্জ বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘নিপা ভাইরাসের কোনো ভ্যাকসিন নাই, কোনো ওষুধ নাই এবং কোনো চিকিৎসা নাই। কাজেই আমাদের সকলকে সাবধানে থাকতে হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাদুর খেজুর রস খায়, বিভিন্ন কাঁচা-পাকা ফলের ওপর বসে থাকে। মানুষ সেসব খেজুর রস ও ফল খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হয়। নিপা ভাইরাসে এখন পর্যন্ত ৮ জন আক্রান্ত হয়েছেন এবং ৫ জন মারা গেছেন।
তিনি জানান, নিপা ভাইরাসে আক্রান্তদের জন্য ঢাকা নর্থ সিটি করপোরেশনের হাসপাতালে ২০ বেড এবং বক্ষব্যাধি হাসপাতালে ৫ বেড প্রস্তুত করা হয়েছে। নিপা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্নভাবে প্রচার-প্রচারণা করা হচ্ছে।

বিজয় মেলার উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা প্রমুখ।

উল্লেখ্য, ২০০১ সাল থেকে বাংলাদেশে নিপা ভাইরাসের সংক্রমণ ঘটে। ভাইরাসটি সবচেয়ে বেশি পরিমাণে ছড়িয়েছিল দেশের পশ্চিমাঞ্চলে ভারতীয় সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে। এখনও এই ভাইরাস নিয়ে গবেষণার লক্ষ্যে বাদুড়ের বাস্তুসংস্থান নিয়ে পরীক্ষা-নীরিক্ষা চলছে। খেজুরের রস নিঃসন্দেহে একটি পুষ্টিকর ও সুস্বাদু পানীয়। কিন্তু দূষিত খেজুরের রস চরম অবস্থায় মৃত্যুর কারণ হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com