বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

ভবন মালিকের গুলিতে সুলতান কাচ্চির ম্যানেজার আহত

  • আপডেট টাইম : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৩ বার পঠিত

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ভবন মালিকের গুলিতে ঐ ভবনের একটি রেস্তোরাঁর ম্যানেজার আহত হয়েছেন। আহত কাজল মিয়া (৫০) সুলতান কাচ্চি ভাই নামক রেস্টুরেন্টের ম্যানেজারের দায়িত্বে আছেন।

জানা যায় গুলিবিদ্ধ অবস্থায় কাজল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হয়। অভিযুক্ত ভবন মালিকের নাম আজহার আলী।

গুলিবিদ্ধ কাজল মিয়ার সহকর্মী আশরাফুল আলম গণমাধ্যমকে জানান, কাজল সুলতান কাচ্চি ভাইয়ের সব আউটলেটের ম্যানেজার। আঙ্গুরা শপিং কমপ্লেক্সে তাদের একটি আউটলেট রয়েছে। ঐ আউটলেটের ভবন মালিক আজহার আলী। তিনি প্রায় সময়ই বিভিন্নভাবে কর্মীদের হুমকি-ধামকি দিতেন। আজও ভবন মালিক তাদের দোকান ছেড়ে দিয়ে চলে যেতে বলেন। এসব বিষয় নিয়ে কাজলের সঙ্গে দোকানিদের কথা কাটাকাটি হয়।

তিনি আরো জানান, ‘কথা কাটাকাটির একপর্যায়ে তার কাছে থাকা পিস্তল বের করে এলোপাতাড়ি গুলি করতে থাকেন। এতে কাজলের পেটে ও দুই হাতে গুলি লাগে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com