শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

স্বামীর ঘরে ফিরলেন সারিকা

  • আপডেট টাইম : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৫ বার পঠিত

স্বামীর বিরুদ্ধে করা যৌতুক ও নির্যাতনের অভিযোগ তুলে নিয়েছেন মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। বর্তমানে স্বামীকে নিয়ে একসঙ্গে থাকছেন তিনি। সংসারে মনোযোগী হয়েছেন দুজন।

অভিনেত্রী বলেন, আমাদের বিষয়ে দুই পরিবার বসেছিল। রাহি ক্ষমা চেয়েছে। সে একসঙ্গে থাকার কথা বলেছেন। আর আমি তো তাকে ভালোবাসি। এ কারণে মামলা তুলে নিয়েছি। এছাড়া আমিও সুন্দরভাবে সংসার করতে চেয়েছি।

তিনি আরো বলেন, বিচ্ছেদ ভালো কিছু নয়। আমাদের সুন্দর সমাধানে বেশি ভূমিকা রেখেছেন আমার শ্বশুরবাড়ির মানুষ। এখন একসঙ্গে থাকার চেষ্টা করছি। বর্তমানে রাহির বাসায় আছি।

প্রসঙ্গত, সারিকার এটি দ্বিতীয় সংসার। এর আগে ২০১৪ সালে মাহিম করিম নামে এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হয়েছিল তার। ২০১৬ সালে ডিভোর্স হয় তাদের। সেই সংসারে সেহরিশ আনায়া নামে কন্যাসন্তান রয়েছে। এরপর ২০২২ সালের ২ ফেব্রুয়ারি ব্যবসায়ী রাহীকে বিয়ে করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com