রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

এইচএসসি পরীক্ষায় ফেল করায় না ফেরার দেশে হাসি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১১ বার পঠিত

বাগেরহাটের চিতলমারীতে এইচএসসি পরীক্ষায় পাস করতে না পারায় হাসি মণ্ডল নামে এক কলেজছাত্রী বিষপানে আত্মহত্যা করেছেন।

বুধবার দুপুরে জেলার চিতলমারী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, হাসি মণ্ডল চিতলমারী উপজেলার কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। ওয়েবসাইটে রোল নম্বর না আসায় অকৃতকার্য হয়েছে বলে তিনি ধরে নেন। এরপর বিষপান করে আত্মহত্যা করেন।

হাসির বাবা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের রবীন্দ্রনাথ জানান, এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় হাসি আত্মহত্যা করেছেন। দুপুরে পরীক্ষার ফলাফল শোনার পরই হাসি বিষপান করেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা হাসপাতালে নিয়ে গেল চিকিৎসক কাজী ইরানুল ইসলাম তার মেয়েকে মৃত বলে ঘোষণা করেন।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. মামুন হাসান জানান, হাসি মণ্ডলকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

চিতলমারী থানার ওসি এ এইচ এম কামরুজ্জামান খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্তের জন্য হাসি মণ্ডলের লাশ মর্গে পাঠানো হয়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com