মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত

চকোলেট, টেডি নয়, প্রেমের সপ্তাহে সঙ্গী চান শ্রীলেখা,

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২১ বার পঠিত

রোজ ডে, প্রোপোজ ডে, চকোলেট ডে, ভ্যালেন্টাইনস ডে- ভালবাসার সপ্তাহ শুরু হয়ে গিয়েছে। সবাই তাদের ভালবাসার মানুষকে ভরিয়ে দিচ্ছেন ফুল আর উপহারে। চারিদিক যখন প্রেমের গন্ধ বাতাসে, ঠিক তখনই ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিনেত্রী শ্রীলেখা মিত্রর। তিনি লেখেন, রোজ, চকোলেট কিছুই চাই না, বিশ্বাস কর। পারলে বিশ্বাস ফিরিয়ে দাও ভালবাসায়।

১০ বছর হল স্বামী শিলাদিত্য সান্যালের সঙ্গে বিচ্ছেদ হয়েছে শ্রীলেখার। তার পর কি আর প্রেম-বিয়ের কথা ভাবেননি তিনি? শ্রীলেখার কথায়, না, ভাবতে পারিনি। পাইওনি তেমন কাউকে। ১০ বছর আলাদা থেকে একা থাকার যেন অভ্যাস হয়ে গিয়েছে। নিজের স্পেসে অন্য কাউকে কতটা আমি বরদাস্ত করতে পারব, সেটাও আমি জানি না। আমিই তো আমার বস। আমার পোষ্য প্রেম নিয়েই খুশি।

প্রেমের সপ্তাহের উদযাপন নিয়ে শ্রীলেখার কি মত? অভিনেত্রীর মতে, হ্যাঁ, আমার তো মনে হয় চারিদিক এত হিংসা, নেগেটিভিটিতে ভরে আছে, তাই বার বার মনে হয় প্রতি সপ্তাহই প্রেমের সপ্তাহ হওয়া উচিত। প্রেমে থাকলে মন ভাল থাকে, মানুষ ভাল কাজ করে। যারা প্রেমের সপ্তাহ পালন করছেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ, কাউকে যদি এক সেকেন্ডের জন্য ভালবেসে থাকেন, তা হলে সেই মানুষটা যা-ই করুন না কেন, তার সম্পর্কে নেতিবাচক কিছু মন্তব্য করবেন না।

১০ বছর ‘সিঙ্গল’ থাকার পর এখনো কি প্রোপজাল পান শ্রীলেখা? প্রেম করলে কী রকম মানুষ, চান জীবনে? শ্রীলেখার স্পষ্ট কথা, আমার এমন মানুষ চাই যাকে দেখতে একটু পদের হবে। মাথায় বুদ্ধি থাকবে। আর হ্যাঁ টাকা থাকতে হবে। সৎ পথে উপার্জিত টাকা। চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা নিয়ে সেই টাকায় সিনেমা বানানোর মতো অসৎ কাউকে চাই না জীবনে। আমার কোনো দিনই বড়লোক বয়ফ্রেন্ড ছিল না। এমন এক জন চাই, যে সৎ পথে টাকা উপার্জন করেছে। যার টাকায় আমি সিনেমা তৈরি করব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com