শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

বিচ্ছেদের এক বছর পর আদালতে ফের বিয়ে

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯২ বার পঠিত

বিচ্ছেদের এক বছর পর চাঁপাইনবাবগঞ্জ আদালতে পুনরায় বিয়ে হয়েছে পারভিন-রাকিব দম্পতির।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ন কবীরের নির্দেশে তাদের বিয়ে পড়িয়ে দেওয়া হয়।

এ সময় আদালতে দুই পরিবারের লোকজন ও উভয় পক্ষের আইনজীবীর উপস্থিতিতে এ বিয়ে সম্পন্ন হয়।

আদালত সূত্র জানায়, সাড়ে চার বছর আগে জেলার শিবগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের জামাল মিয়ার ছেলে মো. রাকিব আলী ও কর্ণখালী মির্জাপুর গ্রামের মনিরুল ইসলামের মেয়ে পারভীন খাতুনের বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে ৯ মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। পরে আদালতে মামলা করেন পারভীন খাতুন।

 

বিয়ের নিবন্ধন করা কাজী রুহুল আমিন গণমাধ্যমকে বলেন, বেশ কিছু দিন ধরে মামলাটি আদালতে চলমান ছিল। এ নিয়ে আদালত সাক্ষীদের বক্তব্য গ্রহণ করেন। পরে দুই পরিবার ও স্বামী-স্ত্রীর সম্মতি নিয়ে পুনরায় বিয়ের সিদ্ধান্ত হয়। পুনরায় বিয়েতেও আগের দেনমোহর এক লাখ ৩০ হাজার ১০০ টাকা রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com