বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প: মৃত্যু ২৩ হাজার ৭০০ ছাড়াল

  • আপডেট টাইম : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১৬ বার পঠিত

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩ হাজার ৭২৬ জন ছাড়িয়েছে। দুই দেশের কর্তৃপক্ষের বরাত দিয়ে শনিবার এ তথ্য জানিয়েছে সিএনএন।
গত সোমবার তুরস্ক ও সিরিয়া সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর কমপক্ষে শতাধিকবার আফটার শক অনুভূত হয়, যার একটি ছিল ৭ দশমিক ৫ মাত্রার।

এ ঘটনায় তুরস্ক ও সিরিয়া মিলিয়ে ৮৫ হাজারের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে দেশ দুটির কর্তৃপক্ষ।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোচার দিয়ে সিএনএন জানায়, দেশটিতে কমপক্ষে ২০ হাজার ২১৩ জন মারা গেছেন এবং ৮০ হাজার ৫২৩ জন আহত হয়েছেন।

এছাড়া, সিরিয়ার বিদ্রোহী ও সরকার নিয়ন্ত্রিত এলাকা জুড়ে কমপক্ষে ৩ হাজার ৩৮৪ জন মারা গেছেন এবং ৫ হাজার ২৪৫ জন আহত হয়েছেন।

‘হোয়াইট হেলমেট’ সিভিল ডিফেন্স গ্রুপের মতে, উত্তর-পশ্চিমে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় কমপক্ষে ২ হাজার ৩৭ জন মারা গেছেন এবং ২ হাজার ৯৫০ জন আহত হয়েছেন।

তবে সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া বলছে, সরকার নিয়ন্ত্রিত অংশে ১ হাজার ৩৪৭ জন মারা গেছেন এবং ২ হাজার ২৯৫ জন আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com