মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪ বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী চম্পাতলী খাল খননে চাষাবাদের আওতায় আসবে দেড় হাজার বিঘা জমি : বাণিজ্য মন্ত্রী মাধবপুরের যুবদলের সভাপতি বিরুদ্ধে বিজিএফ’র চাউল ছিনিয়ে নেওয়ার অভিযোগ কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ রাজশাহীতে ঈদ ঘিরে বড় বিপদের সংকেত

নিউজিল্যান্ডজুড়ে জরুরি অবস্থা জারি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের আঘাতে বিধ্বস্ত গোটা নিউজিল্যান্ড। এ অবস্থায় দেশটি জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ইতিহাসে তৃতীয়বারের মতো দেশজুড়ে জরুরি অবস্থা জারি হলো দেশটিতে। খবর: বিবিসি’র।

নিউজিল্যান্ডের জরুরি ব্যবস্থাপনামন্ত্রী কিয়েরান ম্যাকআনাল্টি জরুরি অবস্থা জারির প্রজ্ঞাপনে সাক্ষর করেছেন। তিনি একে ‘নজিরবিহীন আবহাওয়া পরিস্থিতি’ হিসেবে আখ্যায়িত করেছেন। আজ মঙ্গলবার সকাল থেকে এটি কার্যকর হওয়ার কথা।

ঘূর্ণিঝড় কবলিত এলাকাগুলোতে মঙ্গলবার সকাল নাগাদ অন্তত ৩৮ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

সবচেয়ে বড় শহর অকল্যান্ডের ৫০টি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে কারণ সেখানে একটি ৯০ ফুট উচ্চতার টাওয়ার ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্ত্রী কিয়েরান ম্যাকআনাল্টি বলেছেন, জরুরি অবস্থার আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রমে কেন্দ্র সরকার থেকে বিশেষ সহায়তা করা হবে। যারা আক্রান্ত হয়েছেন তাদের জন্য জরুরি জিনিসপত্র সরবরাহও করবে সরকার।

অন্যদিকে দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স সাড়ে ১১ মিলিয়ন নিউজিল্যান্ড ডলারের সহায়তা তহবিল ঘোষণা করেছেন।

এর কিছুদিন আগে আকস্মিক বন্যার কারণে নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে চারজনের প্রাণহানি ঘটে। সেখানে এখনো পুনরুদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com