বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯১ বার পঠিত

রাজধানীর কামরাঙ্গীরচরে মোটরসাইকেলের ধাক্কায় সিদ্দিকুর রহমান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে কামরাঙ্গীরচর মাদবর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই ইদ্রিস আলী জানান, রাতে কাঠ কিনে কামরাঙ্গীরচর বেরিবাধের একটি ‘স’ মিলে যান সিদ্দিকুর। সেখান থেকে হেঁটে বাসায় ফিরছিলেন তিনি। কামরাঙ্গীরচর মাদবর বাজার এলাকায় আসলে পেছন দিক থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে ওই মোটরসাইকেল চালকসহ কয়েকজন পথচারী তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে রাত ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পেশায় কাঠ ব্যবসায়ী সিদ্দিকুর রহমানের বাড়ি মাদারীপুরে। তিনি কামরাঙ্গীরচর রনি মার্কেট কাঠপট্টি এলাকায় থাকতেন। তার মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে এ বিষয়ে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com