শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

১০ দিন পর কিশোরীকে জীবিত উদ্ধার

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৫ বার পঠিত

ভূমিকম্পের ১০ দিন পর তুরস্কের কাহরামানমারাসে ১৭ বছর বয়সের এক কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ধ্বংসস্তূপের নিচ থেকে কিশোরী আলেয়েনা ওলমেজকে উদ্ধার করা হয়।

তুরস্কের সংবাদ সম্প্রচারমাধ্যম টিআরটি হারবারের ফুটেজে দেখা গেছে তাকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে নেয়া হচ্ছে।

এর আগে ভূমিকম্পের দশম দিনে তুরস্কের আন্তাকিয়া থেকে মা ও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা প্রায় ২২৮ ঘণ্টা ধ্বংসস্তূপে আটকা ছিলেন।

আনাদোলু নিউজ এজেন্সি সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ওই নারীর নাম ইলা ও তার দুই সন্তান মেইসাম ও আলী। তাদের বিধ্বস্ত অ্যাপার্টমেন্টের ব্লক থেকে উদ্ধার করা হয়।

ভূমিকম্পের আঘাতে তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪২ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে কেবল তুরস্কেই মারা গেছে ৩৬ হাজারের বেশি মানুষ। সিরিয়ায় ৫ হাজার ৮০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com