রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হলেন শান্ত, পেলেন কত টাকা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

এবারের বিপিএল আসর নিয়ে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা শিরোপা জিতলেও প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন সিলেটের ওপেনার নাজমুল হোসেন শান্ত।
টুর্নামেন্টে ৫১৬ রান করে সর্বোচ্চ রানের পুরস্কারের সঙ্গে টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতেছেন তিনি। আর তাতেই ১৫ লাখ টাকার আর্থিক পুরস্কার পেয়েছেন তিনি।

১২ ম্যাচে ১৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি কুমিল্লার অফস্পিনার তানভীর ইসলাম জিতেছেন ৫ লাখ টাকার পুরস্কার।

ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন কুমিল্লার জয়ের নায়ক জনসন চার্লস। ৫২ বলে ৭৯ রানের ইনিংস খেলে তিনি পেয়েছেন ৫ লাখ টাকা।

সেরা ফিল্ডার হিসেবে মুশফিকুর রহিম জিতেছেন ৩ লাখ টাকার পুরস্কার।

এর বাইরে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স জিতেছে ২ কোটি টাকা। রানার্সআপ সিলেট স্ট্রাইকার্স পেয়েছে ১ কোটি টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com