শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরান ‘সম্পূর্ণ পরাজিত’, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প নোয়াখালীতে এমপি শাহজাহানের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর বিশ্বব্যাপী সারের মূল্য বৃদ্ধি, ভেনেজুয়েলা থেকে সার আমদানির অনুমোদন যুক্তরাষ্ট্রের মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন মির্জা ফখরুল সাংবাদিকদের প্রযোজ্য ক্ষেত্রে ইতিবাচক লেখার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর কূর্মিটোলা ক্যাম্পে বিশুদ্ধ পানির কল উদ্বোধন করলেন আমিনুল হক কারাবন্দিদের মুক্তি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করলো কিউবা ভূরুঙ্গামারীতে ডেঙ্গু ও চিকুগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১০০ পরিবারকে ছাগল অনুদান

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়লেন সবুজ

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৩ বার পঠিত

গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে সবুজ খান নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সবুজ খান ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার মিজান খানের ছেলে।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ ছোটন শর্মা বলেন, বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকুল এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশনে গতি কমিয়ে আনলে সবুজ খান ট্রেন থেকে নামতে যান। এ সময় পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com