বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মেট্রোরেলের ‘উত্তরা সেন্টার’ স্টেশন খুলছে আজ

  • আপডেট টাইম : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮১ বার পঠিত

দেশের প্রথম মেট্রোরেলের আরো একটি স্টেশন যাত্রীদের চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত হয়েছে। আজ সকাল ৮টা থেকে উন্মুক্ত হচ্ছে ‘উত্তরা সেন্টার’ স্টেশন।

এদিকে শুক্রবার সরেজমিন দেখা গেছে, যাত্রী চলাচলের জন্যে উন্মুক্ত করতে শেষ প্রস্তুতি হিসেবে ‘উত্তরা সেন্টার’ স্টেশনে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ চলছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, শনিবার আমাদের অপারেশন টিম উত্তরা সেন্টার স্টেশন খুলে দেবে। বর্তমানে পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে।

তিনি আরো বলেন, আমরা আগেই বলেছিলাম পর্যায়ক্রমে মেট্রোরেলের স্টেশনগুলো খুলে দেওয়া হবে। প্রথমে দুটি স্টেশন খুলে দেওয়ার মাধ্যমে মেট্রেরেল চলাচল শুরু হয়। মানুষ মেট্রোরেল ব্যবহারে এরই মধ্যে অভ্যস্ত হয়ে গেছে।

এ নিয়ে উত্তরা (দিয়াবাড়ী), আগারগাঁও ও পল্লবী স্টেশনের পর চতুর্থ স্টেশন হিসেবে খুলছে মেট্রোরেলের এ স্টেশনটি। এছাড়া জনবহুল এলাকা মিরপুর-১০ এ মেট্রোরেলের স্টেশন আগামী ১ মার্চ থেকে খুলে দেওয়া হবে। সেটি হবে পঞ্চম স্টেশন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com