শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

কুকুরকে বাঁচাতে গিয়ে অটো উল্টে প্রাণ গেল যাত্রীর

  • আপডেট টাইম : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৫ বার পঠিত

টাঙ্গাইলে ঘাটাইলে কুকুরকে বাঁচাতে গিয়ে অটোরিকশা উল্টে খন্দকার ফরিদ নামে এক চা-বিক্রেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শিশুসহ আরো ৩ জন।

শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের গুনগ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত খন্দকার ফরিদ উপজেলার চানতারা গ্রামের আব্দুর রউফের ছেলে।

আহতরা হলেন- উপজেলার লাউয়াগ্রামের গৃহবধূ নাসরিন আক্তার, বেলদহ গ্রামের আরেক গৃহবধূ আনিতা এবং ৬ বছরের শিশু জিম। সে উপজেলার জামুরিয়া গ্রামের মুনছের আলীর মেয়ে। আহতরা ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, যাত্রী নিয়ে অটোরিকশাটি উপজেলার চানতারা থেকে ঘাটাইল যাচ্ছিল। পথে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের গুনগ্রাম নামক স্থানে অটোরিকশাটি পৌঁছলে একটি কুকুর এসে পড়ে। এ সময় কুকুরটি বাঁচাতে গিয়ে অটোরিকশাটি পাকা সড়কে উল্টে যায়। এ সময় যাত্রী খন্দকার ফরিদ অটোরিকশার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com