বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সুনামগঞ্জ জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা ইসলামী আন্দোলন মনোহরগঞ্জ উপজেলা উত্তর শাখা উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত গোদাগাড়ী মডেল থানা ব্রিটিশ আমলের ঐতিহ্য থেকে আধুনিকতার অগ্রযাত্রায় ১৬১ বছর মার্কিন হামলায় ইরাকে ৫ ইরান-সমর্থিত যোদ্ধা নিহত কাশিদা শিল্পী রাজা’র শেষ প্রহরের সুর মা-বোনেরা উঠুন নেত্রকোণায় বিজিবি’র অভিযানে ভারতীয় মদ জব্দ সরকারকে বিব্রত করে ক্ষমতায় যাওয়ার চিন্তা করলে দেশের উন্নয়ন হবে না : মির্জা আব্বাস রাজশাহীতে যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে নতুন করে হামলা চালিয়েছে ইসরাইল

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৬

  • আপডেট টাইম : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ছয়জন নিহত হয়েছেন বলে জানা গেছে। মিসিসিপি অঙ্গরাজ্যে এ ধারাবাহিক বন্দুক হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সময় শুক্রবার এ বন্দুক হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। এতে বলে হয়, গোলাগুলির ঘটনার পর দুইটি বাড়িতে তিন ব্যক্তিকে নিহত অবস্থায় পাওয়া যায়। এছাড়া একটি দোকান, একটি গাড়ি এবং একটি রাস্তার ওপর বাকিদের পাওয়া যায়। গুলির ঘটনাগুলো মিসিসিপি অঙ্গরাজ্যের আরকাবুলতা এলাকায় ঘটেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে যে, তারা একজন সন্দেহভাজন বন্দুকধারীকে হেফাজতে নিয়েছে। প্রথমে শুক্রবার এক বন্দুকধারী একটি দোকানে প্রবেশ করে এবং একজনকে গুলি করেন। এরপর পাশের একটি বাড়িতে গিয়ে একজন নারীকে গুলি করে হত্যা করেন। এ সময় ঐ নারীর স্বামী আহত হন বলে জানা যায়। টেট কাউন্টির শেরিফ ব্র্যাড ল্যান্স অ্যাকশন নিউজ ৫-কে জানিয়েছেন, ঘটনার বর্ণনার সঙ্গে মেলে এমন একটি গাড়ির ভেতরে সন্দেহভাজন ব্যক্তিকে দেখেছেন। একইসঙ্গে গাড়িতে অল্প সময় ধাওয়া করার পরে সন্দেহভাজন ঐ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে ঐ রোডওয়েতে নিহত আরো চারজনের সন্ধান পায় পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এরমধ্যে দুইজনকে একটি বাড়ির ভেতর এবং বাকি দুইজনকে বাইরে পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com