শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কা, প্রাণ গেল রোগীর

  • আপডেট টাইম : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯১ বার পঠিত

কুমিল্লার চান্দিনা উপজেলায় ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাহারা খাতুন নামে এক রোগী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

শুক্রবার বিকেলে চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহারা খাতুন মুরাদনগর উপজেলার শিবানীপুর গ্রামের আব্দু মিয়ার স্ত্রী। সাহারা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হচ্ছিল। আহতরা হলেন- নিহত সাহারা খাতুনের মেয়ে রুবি, পুত্রবধূ আবু জাহেরের স্ত্রী মমতাজ বেগম, আবুল খায়েরের স্ত্রী তাছলিমা আক্তার এবং অ্যাম্বুলেন্স চালক। তবে অ্যাম্বুলেন্স চালকের নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, বিকেলে ঐ সড়কে ধীর গতিতে চলছিল একটি ট্রাক। এ সময় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অসুস্থ সাহারা খাতুন নিহত হন। এছাড়া আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমেক হাসপাতালে পাঠানো হয়।

হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির এসআই আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com